ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

খুলনায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

খুলনায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে আলমগীর হোসেন রানা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ফুলতলা উপজেলার জামিরা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আলম ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের হায়দার আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মোটরসাইকেল যোগে ৫/৬ জন মুখোশধারী জামিরা বাজারের দুটি দোকানে চাঁদা দাবি করে হুমকি দিয়ে চলে যায়। এরপর জামিরা বাজারের মাদ্রাসা রোডে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা হুমায়ুন কবির মোল্লাকে খুঁজতে থাকে এবং জীবননাশের হুমকি দিয়ে গালিগালাজ করে। ঘটনার সময় হুমায়ুন কবির জামিরার মাছ বাজার আড়তে ছিলেন। খবর পেয়ে তার অনুসারীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

বিক্ষুব্ধরা ঘটনায় জড়িত সন্দেহে বিকেলে টোলনা গ্রামের বাড়ি থেকে আলমগীর হোসেন রানাকে ধরে জামিরা চৌরাস্তা মোড়ে নিয়ে গণপিটুনি দেন। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় আলমের স্ত্রী-ছেলে তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকলে তিনি কথা বলে উঠলে পুলিশের সামনে ফের তাকে গণপিটুনি দেন বিক্ষুব্ধরা। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, অসংখ্য মানুষ তাকে মারপিট করছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ব্যবসায়ীদের অভিযোগ ওই যুবক চাঁদা চেয়েছিল। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা হলো আল্লাহকে খুশি করা -ছারছীনার পীর ছাহেব

খুলনায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশিত : ০৬:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫