ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

‘রাজনৈতিক সংস্কৃতি নারীদের অগ্রসর হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩৫৮ বার দেখা হয়েছে

রাজনৈতিক সংস্কৃতি নারীদের অগ্রসর হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

শনিবার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি কর্তৃক আয়োজিত ‘কন্যাশিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বদিউল আলম মজুমদার বলেন, নারীদের রাজনৈতিক অধিকার দিতে জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হওয়ায় নারীরা পরাজিত হয়নি, পরাজিত হয়েছি আমরা। জয়ী হয়েছে পুরুষতন্ত্র।

তিনি বলেন, ঐকমত্য কমিশনে পাঁচ দিন ধরে দফায় দফায় নারী অধিকার বিষয়ে আলোচনা করেও নারীর অধিকারগুলো আনতে পারিনি। নারীর ন্যায্য অনেক বিষয় উপেক্ষিত হয়েছে। এটা ইচ্ছাকৃত নয়, তবে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক সংস্কৃতি নারীদের অগ্রসর হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নারীরা বৈষম্যের শিকার হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।

বক্তব্যে সংগঠনের জাতীয় সমন্বয়ক সৈয়দা আহসানা জামান বলেন, রাষ্ট্রসংস্কারের মধ্য দিয়ে অবশ্যই নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে একজন নারী বা কন্যাশিশু যেকোনো সময়ে কোনো ধরনের সহিংসতার ভয় ছাড়াই ঘর থেকে বের হতে পারেন, নির্বিঘ্নে পথ চলতে পারেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ তৈরি করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত পাঁচ বছরে যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৪১৪ জন কন্যাশিশু। ধর্ষণের শিকার হয়েছেন ২ হাজার ৪৯৪ জন কন্যাশিশু। হত্যার শিকার হয়েছেন ৬৭৯ জন কন্যাশিশু। অপহরণ ও পাচারের শিকার হয়েছেন ৪৩৩ জন কন্যাশিশু।

রাজস্থলীতে সংসদ সদস্যের প্রতিনিধি মনোনীত হলেন আবুল হাসেম মেম্বার

‘রাজনৈতিক সংস্কৃতি নারীদের অগ্রসর হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে’

প্রকাশিত : ০৩:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫