ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে মধ্যরাতে বহুতল ভবনে আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩০৪ বার দেখা হয়েছে

চট্টগ্রামের প্রবর্তক এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। রোববার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

জানা গেছে, চট্টগ্রাম নগরীর প্রবর্তক এলাকার একটি আবাসিক ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এতে  ভবনের বাসিন্দা ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর বলেন, “প্রবর্তক এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগার সংবাদ আসে রাত ১২টার দিকে। চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের প্রচেষ্টায় সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন নির্বাপণের কাজ চলছে।”

অ্যাপ্লাইড আইসিটি পড়াতে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরির উদ্যোগ

চট্টগ্রামে মধ্যরাতে বহুতল ভবনে আগুন

প্রকাশিত : ০৫:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫