নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায়তা”আউন বিন খাইর ৪০ দিন জমা”আতে সালাত আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত।
সোমবার বিকালে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পুর্ব বালাগ্রাম এলাকার মন্থেরডাঙ্গায়তা”আউন বিন খাইর উদ্দ্যোগে ৪০ দিন জামা”আতে সালাত আদায় প্রকল্প -১এর প্রতিযোগিতার পুরস্কার বিতরন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা জলঢাকা বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী, অনুষ্ঠানের উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম,
অনুষ্ঠানে তা”আউন বিন খাইর উদ্দ্যোক্তা আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য মোহাইমিনুর রহমান সানা,মরহুম হাজী ছালে উদ্দিন জামে মসজিদের সভাপতি ইব্রাহিম আলী,আল হারহামাইন জামে মসজিদের খতিব সাইফুজ্জামান সালাফী, মরহুম হাজী ছালে উদ্দিন জামে মসজিদের খতিব ক্বারী আফনান হোসাইন,নদীরপাড় জামে মসজিদের পেশ ঈমাম জাহিদ হাসান,আব্দুল্লাহ আল মামুন, লেলিন হোসেন, প্রমুখ।
পরে তা”আউন বিন খাইর ৪০ দিন ব্যাপী জামা”আতে সালাত আদায় প্রকল্প -১এর প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীর ৪৮ জনের মধ্যে ২০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

ডেস্ক রিপোর্ট 





















