ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পে কমিশনের সঙ্গে বসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

নতুন বেতন কাঠামো নিয়ে জাতীয় বেতন কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে জোটের ১২ জন শীর্ষ নেতা অংশ নেবেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বেতন কমিশন ২০২৫ এর চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যদের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা আগামীকাল বিকেলে বৈঠকে করবেন।

বৈঠকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে উপস্থিত থাকবেন– অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মণ্ডল এবং মো. মাহবুব আলম।

এর আগে, জাতীয় বেতন কমিশনের সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সঙ্গে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মতবিনিময় সভা আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পে কমিশনের সঙ্গে বসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

প্রকাশিত : ০৮:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫