ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অবকাঠামো নির্মাণগুলো টেকসই ও ইনোভেটিভ হতে হবে : পরিবেশ উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবকাঠামো নির্মাণগুলো টেকসই ও ইনোভেটিভ হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের অপরিহার্য ভূমিকা রয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ সমিতি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের উন্নয়ন দর্শন বদলাতে হবে। প্রাকৃতিক বিষয়গুলোকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে। নদী ভাঙন ও দূষণ প্রবণ এলাকার মানুষের কথা বিবেচনা করে উন্নয়ন করতে হবে। উন্নয়নের সময় পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার আহ্বান জানান তিনি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।

বাংলাদেশ বিদ্যুত ও পানি প্রকৌশলী সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির মহাসচিব শাহেদুল আজিম সজল। বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্ল্যাহ, প্রকৌশলী ওবায়েদ উল্ল্যাহ প্রমুখ।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অবকাঠামো নির্মাণগুলো টেকসই ও ইনোভেটিভ হতে হবে : পরিবেশ উপদেষ্টা

প্রকাশিত : ০৩:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫