ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

‘৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৩২৬ বার দেখা হয়েছে

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে ৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল, এমন সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলেও সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, কোনো অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যার্থতার দায়ে বিগত তিন প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের বিচারে কমিশন গঠন করা হবে। নিরপেক্ষ তদন্ত করে তাদের বিচার করা প্রয়োজন।

বদিউল আলম মজুমদার বলেন, আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না। তবে যারা জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে তারা নির্বাচনে অংশ নিবে কিনা, ভবিষ্যতে ক্ষমতায় যাবে কিনা তা সিদ্ধান্ত নেবে দেশের জনগন ও রাজনৈতিক দল।

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে স্কাউটস পিএল কোর্স পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

‘৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল’

প্রকাশিত : ১২:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫