ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কাতারের নিন্দা ,গাজায় ইসরায়েলের হামলায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৩৪৮ বার দেখা হয়েছে

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল ব্যাপক বোমাবর্ষণ করেছে দখলদার ইসরায়েল। এতে অন্তত ২৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এসব মৃত্যু ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার।

দেশটি বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের হামলার কারণে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “গাজায় ইসরায়েলি দখলদারদের বর্বর হামলার নিন্দা জানায় কাতার। আমরা এগুলোকে বিপজ্জনক হামলা হিসেবে বিবেচনা করি। যা যুদ্ধবিরতিকে শঙ্কায় ফেলেছে।”

দখলদার ইসরায়েল দাবি করেছে গাজার খান ইউনিসে তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এর জবাবে গাজায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে সে ব্যাপারে এখনো কোনো প্রমাণ দেয়নি তারা। এরআগেই হামলা চালিয়ে ২৮ জনকে হত্যা করেছে দখলদারদের সেনারা।

জনপ্রিয় সংবাদ

পুতিনের কাছে বার্তা পাঠালেন মোজতবা খামেনি

কাতারের নিন্দা ,গাজায় ইসরায়েলের হামলায়

প্রকাশিত : ১১:৪৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫