ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ডিএনসিসি বনশ্রী-রামপুরায় অবৈধ সাইনবোর্ড অপসারণ করলো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৩০০ বার দেখা হয়েছে

বনশ্রী, পশ্চিম রামপুরা এলাকায় অবৈধ ব্যানার, ফেস্টুন এবং সাইনবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডে এই অপসারণ কার্যক্রম চালানো হয়।

পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছে। এরই অংশ হিসেবে আজ বনশ্রী, পশ্চিম রামপুরা এলাকা থেকে অবৈধ ফেস্টুন অপসারণ কার্যক্রম চালানো হয়েছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে।

এ দিকে গতপরশু এক গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএনসিসি। সেখানে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে সৌন্দর্য নষ্ট করে সাঁটানো ব্যানার ফেস্টুন অপসারণের কড়া বার্তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অন্যথায় নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে- ডিএনসিসি এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি, ভবনের ছাদে, দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করা হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যে সব ব্যক্তি, প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি, ভবনের ছাদে, দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করেছেন তাদেরকে নিজ দায়িত্বে বর্ণিত ফলক, পোস্টার, ব্যানার, বিলবোর্ড, এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায়, নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুলার ভ্যাঙ্কুভারের সঙ্গে নতুন চুক্তি করলেন

ডিএনসিসি বনশ্রী-রামপুরায় অবৈধ সাইনবোর্ড অপসারণ করলো

প্রকাশিত : ১২:০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫