ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাবেক এমপি জাফর ও তাঁর স্ত্রীর কাছে সম্পত্তির হিসাব তলব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম ও তার স্ত্রী শাহেদা বেগম এবং সাবেক সাব-রেজিস্ট্রার এস এম আবু তালেবের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. তানজির আহমেদ জানিয়েছেন।

দুদকের নথি অনুযায়ী, জাফর আলমের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকার এবং তার স্ত্রী শাহেদা বেগমের বিরুদ্ধে প্রায় ৮ কোটি ১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত বা আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধান শেষে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণী দাখিলের পর জাফর আলম ও তার স্ত্রীর নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, আয়-ব্যয়ের হিসাব এবং সম্পদ অর্জনের উৎস যাচাই করা হবে।

এদিকে ভুয়া দলিল সৃজনের মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সাব-রেজিস্ট্রার এস এম আবু তালেবের বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুদক।

কুমিল্লা ও টাঙ্গাইলের সম্পত্তি সংক্রান্ত ঘটনায় এস এম আবু তালেবের বিরুদ্ধে ভুয়া দলিল সৃজনের মাধ্যমে সম্পত্তি আত্মসাতের অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধানে এসেছে।

অভিযোগের বিষয়ে অনুসন্ধান শেষে তার সম্পদের হিসাব চেয়ে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেয় দুদক।

সাবেক এমপি জাফর ও তাঁর স্ত্রীর কাছে সম্পত্তির হিসাব তলব

সাবেক এমপি জাফর ও তাঁর স্ত্রীর কাছে সম্পত্তির হিসাব তলব

প্রকাশিত : ১২:১৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬