ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

৬০ মেট্রিক টন পেঁয়াজ এলো ভারত থেকে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৪৮ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসেছে। রোববার (০৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ।

চাঁপাইনবাবগঞ্জের পেঁয়াজ ব্যাবসায়ী কালু শেখ বলেন, গতকাল শনিবার পাইকারি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাকা কেজি  এবং খুচরা বাজারে বিক্রি হয়েছে ১২০ টাকায়। পেঁয়াজ আমদানির কথা শুনে আজকে রোববার পেঁয়াজের দাম কমেছে। আজ ৮০ টাকা দরে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে এবং খুচরা বাজারে ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। ভারতীয় পেঁয়াজ আরও আমদানি হলে বাজারে পেঁয়াজের দাম আরও কমবে বলে আশা করি।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, সন্ধ্যায় দুটি ট্রাকে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। বাংলাদেশ সরকার সীমিত আকারে পেঁয়াজ আমদানি অনুমতি দেওয়ার পরই আজকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলো। আগামীকাল সোমবার আরও পেঁয়াজবাহী ট্রাক আসতে পারে।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ জনান, এই বন্দর দিয়ে ৩০ জন ব্যবসায়ীর বিপরীতে ত্রিশটি আইপি ইস্যু হয়েছে এবং ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দুইজন আমদানিকারক ৬০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি করেছে। উল্লেখ্য যে গত এই বছরের ০৯ সেপ্টেম্বর সর্বশেষ পেঁয়াজ আমদানি করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন তিন শিক্ষাবিদ

৬০ মেট্রিক টন পেঁয়াজ এলো ভারত থেকে

প্রকাশিত : ০৮:৩৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫