ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আরএমপির ১২ থানার ওসিকে বদলি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২টি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ১২ থানার ওসিকে বদলি/পদায়ন কার্যকর করা হয়।

নতুন পদায়ন হওয়া ওসিদের মধ্যে বোয়ালিয়া মডেল থানার বর্তমান ওসি মো. আবুল কালাম আজাদকে মতিহার থানায় বদলি করা হয়েছে। দামকুড়া থানার ওসি মো. রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানায়, চন্দ্রিমা থানার ওসি মো. আরজুনকে বেলপুকুর থানায়, মতিহার থানার ওসি আব্দুল মালেককে রাজপাড়া থানায় বদলি করা হয়েছে।

এছাড়া কাটাখালী থানার ওসি আব্দুল মতিনকে পবা থানায়, বেলপুকুর থানার ওসি সুমন কাদেরীকে কাটাখালী থানায়, শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারীকে এয়ারপোর্ট থানায়, এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেনকে শাহমখদুম থানায়, পবা থানার ওসি ফরহাদ আলীকে কাশিয়াডাঙ্গা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে দামকুড়া থানায়, কর্ণহার থানার ওসি মনিরুল ইসলামকে চন্দ্রিমা থানায়, রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমানকে কর্ণহার থানায় বদলি করা হয়েছে।

এ বিষয়ে আরএমপির উপ-পুলিশ কমিশনার (মুখপাত্র) গাজিউর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আরএমপি ১২টি থানার ওসি রদবদল করেছে। পদায়ন ও রদবদলের এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে মতবিনিময় সভায় নূর—কোটা আন্দোলন থেকেই নতুন বাংলাদেশের সূচনা

আরএমপির ১২ থানার ওসিকে বদলি

প্রকাশিত : ০৩:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫