ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৭৮ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি :  ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

শুক্রবার বিকেল চারটার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করে। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধকারীরা জানান, ওসমান হাদীর ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি—হামলাটি পরিকল্পিত, এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। আশ্বাস পাওয়ার পর তারা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ঝালকাঠি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, ‘হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামীকাল বিকাল ৪টায় ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধ করা হবে। জনগণের দুর্ভোগ বিবেচনা করে আজকের কর্মসূচি সমাপ্ত করা হয়েছে।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির বোন মাহফুজা বলেন, ‘আমার ভাইকে বাঁচতে দেবে না ভারতীয় রা। আমার ভাইয়ের ওপর যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

প্রকাশিত : ০৭:৫৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫