ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান এ কে খন্দকারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রপতি কার্যালয় থেকে শোক বার্তা পাঠানো হয়।

শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ১৯৩০ সালের ১ জানুয়ারি আবদুল করিম খন্দকার জন্মগ্রহণ করেন। তিনি এ কে খন্দকার নামে পরিচিত। বর্ণাঢ্য জীবনের অধিকারী এ কে খন্দকার ২০০৯ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অংশ নিয়ে পাবনা-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন ও উপ-প্রধান সেনাপতি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভারত ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান এ কে খন্দকারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রকাশিত : ১২:২৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫