ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি:  চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পাবলিক প্রসিকিউটর মারুফ সরোয়ার বাবু। তিনি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, খন্দকার আব্দুল জব্বার সোনা, অ্যাডভোকেট আসম আব্দুর রউফ, আব্দুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন, নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন এবং হিজড়া ভোটার ৭ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৭৯টি।
জনপ্রিয় সংবাদ

টিকিট নিয়ে বিরোধে কালকিনি-গৌরনদী সীমান্তে সংঘর্ষ, দোকানপাট ভাংচুর ও ককটেল বিস্ফোরণ

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

প্রকাশিত : ০৭:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫