ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সীমান্তে বিজিবি’র ওপর হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80?

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর গ্রামে ভারতীয় মদ উদ্ধারের অভিযানকালে মাদক পাচারকারিরা বিজিবি’র ওপর হামলা চালিয়েছে। ৯৫ বোতল ভারতীয় মদের চালান জব্দের পরই মাদক কারবারিরা ডাকাত ডাকাত বলে বিজিবি’র ওপর হামলার চেষ্টা চালায়।
এসময় ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বিজিবির আভিযানিক দল আত্মরক্ষা করে। শনিবার (৩১শে জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে ইসলামপুর গ্রামের হারিছ আলীর বাড়িতে ঘটনাটি ঘটেছে।
পরে রাত ১টা পর্যন্ত বিজিবি’র-৫২ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা হারিছ আলীর বাড়িতে পুনরায় অভিযান দিয়ে আরো ৪৮ বোতলসহ মোট ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এব্যাপারে রবিবার বিকেলে বিজিবি লাতু ক্যাম্পের হাবিলদার মং থোয়াই চিং মারমা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় মামলা হয়েছে।
বিজিবি ও এলাকাবাসির সূত্রের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি লাতু ও নয়াগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল শনিবার রাত ৮টায় বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের হারিছ আলীর বাড়ির অদূরে ওৎ পেতে থাকে। রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাত ব্যক্তি মাদকের চালান নিয়ে ঘরে প্রবেশ করা মাত্র বিজিবি হারিছ আলীর ঘরে অভিযান দিয়ে ৯৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ জব্দ করে। এসময় হারিছ আলীর বাড়ির লোকজন ও পাশের ঘরের আত্মীয়স্বজনরা ডাকাত ডাকাত বলে বিজিবি’র উপর হামলা চালালে বিজিবি ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আত্মরক্ষা করলেও নিরাপদ স্থান থেকে হারিছ আলীর বাড়ির দিকে নজর রাখে। তবে চোরাকারবারিদের ইট-পাথরে দুইজন বিজিবি সদস্য আঘাতপ্রাপ্ত হন বলে স্থানীয়রা জানান।
এদিকে বিজিবি’র ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান, ব্যাটলিয়নের সহকারি পরিচালক, পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ ও ইউপি সদস্য। রাত ১টার দিকে পুনরায় হারিছ আলীর বাড়িতে অভিযান দিয়ে আরো ৪৮ বোতলসহ মোট ১৪৩ বোতল ভারতীয় অফিসার চয়েজ (মদ) উদ্ধার করেছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান বলেন, একটি মাদকের চালান দেশের অভ্যন্তরে প্রবেশের গোপন সংবাদে সীমান্তবর্তী ইসলামপুর গ্রামের হারিছ আলীর বাড়িতে বিজিবি লাতু ও বিজিবি নয়াগ্রামের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে প্রথমে ৯৫ বোতল বিদেশি মদ জব্দ করেন। এরপরই চোরাকারবারিরা সঙ্গবদ্ধভাবে বিজিবি’র ওপর হামলা চালায়। পরে রাত ১টার দিকে পুনরায় অভিযান চালিয়ে আরো ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। রবিবার বিকেলে উদ্ধার করা ভারতীয় মদ নিকটস্থ থানায় জমা দিয়ে এব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে।
বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের এবং বিজিবি’র অভিযানে জব্দকৃত মাদক থানায় জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান।
জনপ্রিয় সংবাদ

৬২ উপজেলায় এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি: শেরপুরে বিজিবি মহাপরিচালক

সীমান্তে বিজিবি’র ওপর হামলা

প্রকাশিত : ১০:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬