ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

মিন্টু : যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলাম মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত যতদিন আমি বেঁচে আছি, এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা সবসময় মানুষের পিছে খোঁচাখুঁচি করার জন্য কাজ করে। তারা এই দেশের কোনো উন্নয়ন তো করবেই না, বরং এ দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী জনগণের উন্নয়ন চায় না উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কোনদিন জামায়াতে ইসলামীর কেউ যেন একটা মেম্বারও না হতে পারে। তারা জনগণের উন্নয়ন চায় না, তারা চায় মারামারি। তারা করে মুনাফেকি, বলে মিথ্যা কথা। তারা সুযোগসন্ধানী। আমাকে যদি বাদ দিতে পারে

তিনি বলেন, আপনাদের কাছে আজকে এসেছি ধানের শীষে একটি ভোট চাওয়ার জন্য। আগেই বলেছি, ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে আমরা রাষ্ট্রক্ষমতায় আনতে পারি এবং তারেক রহমান যদি সরকারপ্রধান হন, আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলবেন যেন ১২ তারিখে ধানের শীষে একটা ভোট দেন। তাহলে আমি একটা সুযোগ পাব। সেই সুযোগের আমি সৎ ব্যবহার করব।

জনপ্রিয় সংবাদ

মিন্টু : যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না

প্রকাশিত : ১০:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬