লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকার আলাইয়াপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি এলজি, ১১টি পিস্তল অ্যামি নেশন, ২টি পিস্তল ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ২৬টি শট গানের গুলি, ৫৩ টি আতশ বাজি, ২টি ককটেল, ১টি দেশি অস্ত্র ও ১টি বিপি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমন এর ছেলে মো. ইমরান (২৩) ও বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর ইউনিয়ন ভগবতী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৪)। তারা হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

চন্দ্রগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন আরমান হাবিব অপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা ছিল তাদের। একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনার সময় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ আর্মি ক্যাম্প এবং র্যাব ও পুলিশের টহল টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















