ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৫৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। বাংলাদেশি এই পেসারকে দলে পেয়ে খুশি ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামিন রানা। তার মতে, মুস্তফিজের মতো একজন পেসারকে দলে পাওয়া সৌভাগ্যের ব্যাপার।

আসন্ন পিএসএলের নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর। সবশেষ ২০১৮ সালের পিএসএলে লাহোরের হয়েই খেলেছিলেন তিনি। প্রায় ৮ বছর পর আবার পিএসএল খেলতে দেখা যাবে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পেজে দেওয়া ভিডিওবার্তায় মুস্তাফিজকে নিয়ে সামিন রানা বলেন, ‘স্পষ্টতই তিনি (মুস্তাফিজ) পাকিস্তান সুপার লিগের জন্য যেমন বড় নাম, তেমনি বিশ্ব ক্রিকেটেরও বড় নাম। তাকে দলে নেওয়া যে কোনো দলের জন্যই অনেক সম্মানের বিষয়। তাছাড়া তার সঙ্গে আমাদের সম্পর্ক এবং ভালোবাসা অনেক পুরোনো।’

‘১০ বছর আগে যখন পিএসএল শুরু হয়, আমার মনে আছে গোল্ড ক্যাটাগরিতে লাহোর কালান্দার্সের প্রথম পিক ছিলেন মুস্তাফিজুর রহমান। দুর্ভাগ্যবশত তখন তিনি আসতে পারেননি। এনওসি সংক্রান্ত কিছু সমস্যা ছিল। তবে দুই বছর পর তিনি আসেন। আমরা তাকে দলে পেয়ে দারুণ উপভোগ করেছি। এখন বিশ্বজুড়ে যেভাবে তিনি পারফর্ম করছেন, অসাধারণ।’-যোগ করেন তিনি।

মুস্তাফিজকে দলে পাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, মুস্তাফিজের মতো একজন খেলোয়াড় পাওয়া লাহোরের জন্য সত্যিই সৌভাগ্যের ব্যাপার। যখন মুস্তাফিজ পিএসএলে সাইন করেছিল, তখনই আমাদের মাথায় ছিল যে আমরা তাকে নিতে চাই।’

জনপ্রিয় সংবাদ

মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স

প্রকাশিত : ০৪:৫৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬