বরিশাল প্রতিনিধি: “আমি এ অঞ্চলের পুত্রবধূ। আমার স্বামী মরহুম জুলফিকার আলি ভুট্টো আজীবন এই এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। তার স্বপ্ন ছিল দক্ষিণাঞ্চলের অবহেলিত জনপদ ঝালকাঠি–নলছিটিকে ঢেলে সাজানো। সেই স্বপ্ন বাস্তবায়নের মাঝপথেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। স্বামীর মৃত্যুর পর ছোট দুটি এতিম সন্তানকে ঘরে রেখে আমি রাজপথে নেমেছি, সংসদে গিয়েছি, উন্নয়নের চেষ্টা করেছি। এখনও অনেক কাজ বাকি। এবার জনগণ সংসদে পাঠালে তার অসমাপ্ত স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করতে চাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এ জনপদের উন্নয়নে কাজ করে যাব।” এসব কথা বলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত পদপ্রার্থী, প্রয়াত সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর সহধর্মিণী ঝালকাঠি ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর হাওলাদার বাড়িতে হৃদয় জোহান গার্মেন্টসের কর্নধর মোঃ আলহাজ্ব তৈয়বুর রহমানের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদয় গ্রুপের মার্কেটিং অ্যাডভাইজার রাফিদুর রহমান হৃদয়, হৃদয় পরিবারের সদস্যবৃন্দ, যুবদল নেতা মিলন হাওলাদারসহ পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















