ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’ শ্লোগানে উত্তাল চট্টগ্রাম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে শরিফ ওসমান হাদির সমর্থক নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরীর ২ নম্বর গেট মোড়ে এই কর্মসূচি শুরু হয়েছে।আন্দোলনের কারণে মুরাদপুর থেকে জিইসি যাওয়ার পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুই নম্বর গেইট থেকে মেডিকেল সড়ক, বায়েজিদ সংযোগ সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে।

এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘জাবের ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনকারীদের হাতে ‘হাদি হত্যার বিচার চাই’ লেখা ব্যানার দেখা গেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। আমরা সতর্ক অবস্থানে আছি। গাড়ি চলাচল স্বাভাবিক আছে।
জনপ্রিয় সংবাদ

এনসিপির নিন্দা হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায়

‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’ শ্লোগানে উত্তাল চট্টগ্রাম

প্রকাশিত : ১১:০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬