ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে ডাসারে বিএনপির জনসভায় বলেন- আনিসুর রহমান তালুকদার খোকন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর- ৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে আর যদি আমরা হেরে যাই তাহলে বাংলাদেশ হেরে যাবে। আমি আপনাদেরই সন্তান। সুখে দুঃখে সর্বদা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

নির্বাচনী জনসভায় তিনি বলেন, বেহেস্তের টিকিট বিক্রি কারীদের থেকে সাবধান থাকতে হবে। ভোটের নামে যারা বেহেস্তের টিকিট বিক্রি করছেন তারাও যে বেহেস্তে যাবেন তার কি কোন গ্যারান্টি আছে? মিথ্যা বলার দায়ে তাদেরকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতে পারেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপি কতৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখান করবেন। “যারা দীর্ঘদিন ধরে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, মানুষের আবেগ নিয়ে ব্যবসা করেছে—আজ তারাই নতুন কৌশলে মাঠে নেমেছে। জনগণকে তিনি তাদের থেকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোট আপনার পবিত্র আমানত। দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বাংলাদেশ এখন বিএনপি এবং তারেক রহমানের হাতেই নিরাপদ। “বাংলাদেশের মানুষ এখন আর মিথ্যাচার পছন্দ করেননা। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষা করাই বিএনপির কাজ। তাই জনগন বিএনপিতেই আস্থা রাখবেন বলেও তিনি তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ডাসার উপজেলা বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন তালুকদারের সভপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন- ডাসার উপজেলা নেতা আব্দুস ছালাম খান, ডাসার উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শাহআলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত জনসভায় ডাসার উপজেলা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানাল ইউরোচ্যাম

ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে ডাসারে বিএনপির জনসভায় বলেন- আনিসুর রহমান তালুকদার খোকন

প্রকাশিত : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬