ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০১ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটকেন্দ্রসমূহ সরজমিন পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রেঞ্জ ডিআইজি নকলা থানায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

পরে নকলা থানা চত্বরে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। সভায় আসন্ন নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদানসহ ডিউটি চলাকালীন সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন তিনি।একইদিন শেরপুর সদর ও নকলা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ঝুঁকিপূর্ণ, সাধারণ ভোটকেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শন করে কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি কাভারেজ এবং ভোটারদের যাতায়াতের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ উপস্থিত স্থানীয় সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন ডিআইজি।
ওইসময় শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) মোঃ পারভেজ আলম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো, কেন বললেন এই অভিনেত্রী?

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

প্রকাশিত : ০৮:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬