ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরার ভোমরায় বিজিবির অভিযানে ৫ কেজি রাসায়নিকসহ আটক-১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা, ঘোনা, মাদরা এবং কালিয়ানী বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় রাসায়নিক উপাদানসহ আসামী, মোটর সাইকেল, মোবাইল, শাড়ি ও ঔষধ আটক করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়ন জানায়, ভোমরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার ভোমরা এমএস মজুমদার ট্রেডার্স এর পার্শ্বে সাতক্ষীরা হাইওয়ে হতে ১১ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় ০৫ কেজি রাসায়নিক উপাদানসহ মোটর সাইকেল ও মোবাইল আটক করে। এসময় এক ব্যক্তিকে আটক করা হয়। ঘোনা বিওপির অভিযানে সাতক্ষীরা সদর থানার দাঁতভাঙ্গা হতে ৭০ হাজার টাকার শাড়ি আটক করে। কালিয়ানী বিওপির অভিযানে সাতক্ষীরা সদর থানার ছয়ঘরিয়া খৈলতলা (মাঠের মধ্যে) হতে ৩৫ হাজার টাকা মূল্যের ঔষধ আটক করে।

এছাড়াও মাদরা বিওপির অভিযানে কলারোয়া থানার চান্দা মাঠ হতে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ১২ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার ভোমরায় বিজিবির অভিযানে ৫ কেজি রাসায়নিকসহ আটক-১

প্রকাশিত : ১০:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬