ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পোলিং অফিসারের মৃত্যু ভোটগ্রহণ চলাকালে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে ৫১নং ভোটকক্ষে দায়িত্ব পালনকালে তার মৃত্যু হয়।

সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।

কেন্দ্রের সংশ্লিষ্টরা জানান, ৫১নং ভোটকক্ষে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল। হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিল-নরওয়ে ম্যাচ কবে

পোলিং অফিসারের মৃত্যু ভোটগ্রহণ চলাকালে

প্রকাশিত : ০৯:৪০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬