ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

দুমকিতে শান্তিপূর্ণ নির্বাচন: উপস্থিতি কম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৪টি কেন্দ্রের ১৫৩টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে সকাল থেকে।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়লেও ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। বেলা ১২টার মধ্যে অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কমে আসে। নির্বাচনী দায়িত্বে থাকা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের ভোটারদের অপেক্ষায় থাকতে দেখা যায়।
সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালে কিছু নারী-পুরুষ ভোটারের সারি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি হ্রাস পায়। বেলা সাড়ে ৯টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১০ থেকে ১৫ জন ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৩০৬ জন।

একই চিত্র দেখা গেছে জামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫ নম্বর ওয়ার্ড), উত্তর কার্তিকপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কার্তিকপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, পাঙ্গাশিয়া ইউনিয়নের নেছারিয়া মাদ্রাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়, মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় ও চরগরব্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে গড়ে ২৫থেকে ৩০শতাংশ ভোট পড়েছে।
কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্য, বি পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল অব্যাহত রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুব হারুন জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।বেলা ২টা পর্যন্ত দুমকিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে শান্তিপূর্ণ নির্বাচন: উপস্থিতি কম

প্রকাশিত : ০৫:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬