ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

গোপন কক্ষে একসঙ্গে ৩জন: সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রের গোপন কক্ষে তিনজন ব্যক্তির একসঙ্গে অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় অসচেতনতার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার অতিথা চাকমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পূদম পুস্প চাকমা। তিনি জানান, ভোটগ্রহণ চলাকালে গোপন কক্ষে একাধিক ব্যক্তির উপস্থিতির বিষয়টি নজরে আসার পর তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অসচেতনতার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওতে একটি গোপন কক্ষের ভেতরে তিনজনকে একসঙ্গে অবস্থান করতে দেখা যায়। যা নির্বাচনী বিধিমালার পরিপন্থী। এ ঘটনায় নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ

গোপন কক্ষে একসঙ্গে ৩জন: সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

প্রকাশিত : ০৭:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬