ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরা -২ আসনে মুহাদ্দিস আব্দুল খালেক বিজয়ী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২  আসনে ১ লাখ ৪৬ হাজার ৯১ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে তিনি বিজয়ী হন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মুহাদ্দিস আব্দুল খালেক পেয়েছেন মোট ২,৬০,৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ১,১৪,৩৩২ ভোট। বড় ব্যবধানের এই বিজয়কে জামায়াতের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা -২ আসনে মুহাদ্দিস আব্দুল খালেক বিজয়ী

প্রকাশিত : ১২:১৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬