ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

চুয়াডাঙ্গার দুটি আসনেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেসরকারি ফলাফল অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে বিজয়ী হয়েছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনে জয়লাভ করেছেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বিকেলে গণনা শুরু হয়। সন্ধ্যার পর বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে থাকলে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে বিএনপির পরাজয়ের চিত্র। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবধানও বাড়তে থাকে। রাত প্রায় ১২টার দিকে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দুই আসনেই জামায়াত প্রার্থীদের বড় ব্যবধানে বিজয়ের বিষয়টি নিশ্চিত করা হয়। জেলায় ভোটদানের হার প্রাথমিকভাবে ৭৬ শতাংশ বলে জানা গেছে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চুয়াডাঙ্গা-১ আসনে পোস্টাল কেন্দ্রসহ মোট ১৮১টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ২ লাখ ১৩ হাজার ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফ পান ১ লাখ ৫২ হাজার ৬৫৯ ভোট। এ আসনে বিজয়ের ব্যবধান ৬১ হাজার ২৩৭ ভোট।
অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে পোস্টালসহ ১৭৫টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ২ লাখ ১০ হাজার ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু পান ১ লাখ ৬৩ হাজার ২৯৯ ভোট।
দুটি আসনেই বড় ব্যবধানে জয় পাওয়ায় জেলা জামায়াত নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দুটি আসনেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী

প্রকাশিত : ০২:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬