ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় বাড়ল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেস পরিচালিত বিবিএ প্রোগ্রামের ২৪১ সেমিস্টারের নতুন ভর্তিচ্ছু ও বিদ্যমান শিক্ষার্থীদের ভর্তি, কোর্স রেজিস্ট্রেশন এবং কোর্স পুনঃরেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এসব কার্যক্রম করতে পারবেন।

বাউবির স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস (এসএসএস) বিভাগ সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত বিবিএ প্রোগ্রামের ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশাপাশি চলমান সেমিস্টারের শিক্ষার্থীরাও এই বর্ধিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ফি জমা দিতে পারবেন।

যেসব শিক্ষার্থী অনলাইন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেমের মাধ্যমে ভর্তি হয়েছেন, তাদেরকে এর মাধ্যমেই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে ১৯১ সেমিস্টারের পূর্ববর্তী সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন ও কোর্স পুনঃরেজিস্ট্রেশন কার্যক্রম অফলাইনে সম্পন্ন করতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের নিজ নিজ আইডি কার্ডের ফটোকপি এবং ফি জমাদানের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে বাউবির সংশ্লিষ্ট আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রোগ্রাম কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যেসব শিক্ষার্থী আগে সেমিস্টার ব্রেক নিয়েছিলেন, তাদের জন্যও সব লেভেলে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

দেশ থেকে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণসহ সকল অনাচার হতে মুক্তি পেতে দাঁড়িপাল্লায় ভোট চাই- অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় বাড়ল

প্রকাশিত : ০৮:৪৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬