ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

দেশ থেকে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণসহ সকল অনাচার হতে মুক্তি পেতে দাঁড়িপাল্লায় ভোট চাই- অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে একটি দলের পোষ্য গুন্ডা বাহিনী দ্বারা এই এলাকার মানুষের উপর ব্যাপক অত্যাচার করা হয়েছে। মাছের ঘের, বাড়ি-ঘর, দোকান-পাটে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। তাদের ব্যাপক হারে চাঁদাবাজির কারণে সংখ্যালঘু সম্প্রাদায় সহ শান্তিপ্রিয় মানুষের ঘুম হারাম হয়েছে। তালায় নির্বাচনী জনসভায় একথা বলেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎শনিবার (৩১ জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলার জেঠুয়া বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়।

‎জালালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও ইউনিয়ন জামাতের সেক্রেটারী শাহাবুদ্দীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর সহিদুল ইসলাম মুকুল ও নায়েবে আমীর ডাঃ মোঃ মাহমুদুল হক।

‎অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, কারা এলাকায় চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, দলবাজি করেছে আপনারা দেখেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো লোক এই কাজের সাথে জড়িত ছিল না। সেদিন জামায়াতের কর্মীবাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির রক্ষার চেষ্টা করেছিলো। কেন্দ্রীয় নির্দেশনায় প্রতিটি বাড়িতে বাড়িতে পাহারা দিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করেছিলো। যাতে পূজা উৎযাপনে কোনো বাঁধা না আসে সে জন্য মন্দির পাহারার ব্যবস্থা করিছিলো। আপনাদের একটি মাত্র ভোট হতে পারে সকল অন্যায়ের প্রকৃত প্রতিবাদ।

‎ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই, আপনারা আমাকে নির্বাচিত করলে একটি টাকা হারাম আমি খাবো না। আমি নিজে দূর্ণীতি করব না, কাউকে দূর্ণীতি করতে দেব না। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ও দূর্ণীতির লাগাম টেনে ধরতে দাড়ীপাল্লা প্রতিকে ভোট চান তিনি।

‎তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা ন্যায় ও ইনছাপের প্রতিক। এই দলের কোনো লোক কখনো মজলুমের উপর অন্যায় করবে না, মিথ্যা মামলার আসামী করবে না। আমি শুনেছি, কয়েকটি মিথ্যা মামলায় সাড়ে ৫শ’র অধিক লোক কারাবরণ করেছে এখনো অনেকেই জেলে আছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে কোনো লোকের নামে মিথ্যা মামলা হবে না বলে জানান তিনি।

‎অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ মোঃ সুজায়েত আলী, ছাত্র শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম,  তালা উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ মাসুম বিল্লাহ, অধ্যক্ষ আয়ুব আলী, উপজেলা সুরা সদস্য মাওঃ নজরুল ইসলাম, মাওঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, অধ্যাপক আজিজুর রহমান, ওয়ার্ড আমির মাওঃ আব্দুস সোবহান, কারী আব্দুল্লাহ আল মাসুম, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মাওঃ কামরুল ইসলাম, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি  আব্দুস সোহেল প্রমুখ।

বাংলাদেশের লক্ষ্য বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার

দেশ থেকে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণসহ সকল অনাচার হতে মুক্তি পেতে দাঁড়িপাল্লায় ভোট চাই- অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ

প্রকাশিত : ১০:৪৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬