ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

বাকেরগঞ্জের গারুড়িয়া কান্তা হাসান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশাল জেলার বাকেরগঞ্জের গারুড়িয়া কান্তা হাসান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬,  রবিবার (১৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজন আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে. এম. সোহেল রানা, বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০নং গারুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস. এম. কাইয়ুম খান।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি রুমানা আফরোজ বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে ওঠে। শিক্ষাজীবনের পাশাপাশি এমন সহশিক্ষা কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।”

প্রথম দিনের খেলায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। প্রাণবন্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।আগামীকাল সমাপনী দিনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে বিভিন্ন মাদক জাতীয় সিরাপ উদ্ধার

বাকেরগঞ্জের গারুড়িয়া কান্তা হাসান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

প্রকাশিত : ০৭:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬