ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকার। বায়ুমান সূচকে শহরটির স্কোর ৩৮০। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ২৬০। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২২৯। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২২৫। পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২০৯।

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

প্রকাশিত : ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬