ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে দাউদকান্দি -মেঘনায় বিএনপি’র মনিটরিং সেল গঠন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও চাঁদাবাজি প্রতিরোধে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) এলাকায় মনিটরিং সেল গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করতে পারেন। পাশাপাশি কোথাও কোথাও চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ডও ঘটতে পারে—এমন আশঙ্কা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ড .খন্দকার মারুফ হোসেনের ভেরিফাইড ফেসবুকে দলীয় নেতাকর্মীসহ সকলের উদ্দেশ্যে এ কথা বলেন।
রমজানকে সামনে রেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেনকে দাউদকান্দি–মেঘনায় বিএনপির গঠিত মনিটরিং সেলের প্রধান করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
গঠিত মনিটরিং সেলের অন্য সদস্য হলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, এম এ লতিফ ভুইয়া, নূর মো. সেলিম সরকার, রমিজ উদ্দিন লন্ডনী, জসিম উদ্দিন আহমেদ, শওগাত চৌধুরী পিটার, ভিপি জাহাঙ্গীর আলম, কাউসার আলম সরকার, এম এম মিজানুর রহমান, আরিফ মাহমুদ, খন্দকার বিল্লাল হোসেন সুমন, দিলারা শিরীন, আতাউর রহমান ভুইয়া, মো. মোরশেদ আলম ও আনোয়ার হোসেন।
বিএনপির দলীয় সূত্রে জানানো হয়, বাজারে কেউ অন্যায়ভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করলে বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে সংশ্লিষ্ট এলাকার হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। দাউদকান্দি উপজেলার বিভিন্ন বাজার—দাউদকান্দি বাজার, ইলিয়টগঞ্জ, কুশিয়ারা, চক্রতলা, কালাসোনা, পালেরবাজার, গৌরীপুর, শহীদনগর, সুন্দুলপুর, বিটেশ্বর, নৈয়ার ও মলয় বাজারের জন্য পৃথক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে। এছাড়া মেঘনা উপজেলার মানিকারচর, তুলাতলী, রামপুর, তালতলী, চন্দনপুর ও সেননগর বাজারের জন্যও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের নাম ও যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।
ড.খন্দকার মারুফ হোসেন বলেন, রমজানের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এ মনিটরিং সেল সক্রিয়ভাবে কাজ করবে। বাজারে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং কেউ যেন অতিরিক্ত মুনাফা লুটতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
এ উদ্যোগ সফল করতে দাউদকান্দি ও মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়গামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ চলন্ত ট্রেন থেকে কনডেন্সার কয়েল চুরি

পবিত্র রমজান উপলক্ষে দাউদকান্দি -মেঘনায় বিএনপি’র মনিটরিং সেল গঠন

প্রকাশিত : ১১:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬