ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২২:১২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৭ বার দেখা হয়েছে
বেনাপোল (শার্শা) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামালসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন,ঝিনাইদহ জেলার যাদবপুর উপজেলার যাদবপুর গ্রামের কামরুল হোসেনের ছেলে মেহেদী হাসান(২৩) যশোর জেলার রামকৃষ্ণপুর উপজেলার কুরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে শহিদ হোসেন প্রান্ত(২৩)।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী ৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৯৭ বোতল Cough syrup(নেশা জাতীয়), ০২ টি মোবাইল, ২৪ টি শাড়ী, ০২ টি কম্বল এবং ১৬১ টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৩,৮৪,৩০০/-(তিন লক্ষ চুরাশি হাজার তিনশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি  ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা এবং আটক আসামি যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর পদোন্নতি, ২৪২ জন পেলেন নতুন দায়িত্ব

বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২

প্রকাশিত : ১০:২২:১২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬