ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গ্রিসে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

গ্রিসের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভাষাগত বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরা হয়।

২১ ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, কবিতা আবৃত্তি ও শিশুদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (ডিপ্লোমেটিক উইং) ও দূতালয় প্রধান রাবেয়া বেগম, তৃতীয় সচিব (ডিপ্লোম্যাটিক উইং) রায়হান ফেরদৌস, প্রথম সচিব (শ্রম) মার্জিয়া সুলতানাসহ দূতাবাসের কর্মকর্তারা।

এ উপলক্ষ্যে আলবেনিয়ায় বাংলাদেশের অনারারি কনসাল শাবান ইব্রাহীম দূতাবাসে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা সকল মাতৃভাষার প্রতি সম্মান রক্ষা, বাংলা ভাষার মর্যাদা সংরক্ষণ এবং সাংস্কৃতিক ও ভাষাগত সম্প্রীতি জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

দিবস পালনের অংশ হিসেবে এর আগে লাটসিও আমেরিকান কলেজে একটি শিক্ষা সফরে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি তুলে ধরা হয়।রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার নেতৃত্বে প্রতিনিধিদল শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি তুলে ধরেন। শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ নিয়ে ভিডিও প্রদর্শন, কুইজ ও আলোচনার আয়োজন এবং বাংলা বর্ণমালা সম্বলিত বুকমার্ক বিতরণ করা হয়, যা বাংলাদেশের সঙ্গে গ্রিক শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংযোগ জোরদার করে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গ্রিসে

প্রকাশিত : ০১:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬