ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বরিশালে দুই পরিবহনের সংঘর্ষে চালক নিহত, আহত ১০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা এলাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে যাত্রীবাহী দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পরিবহনের ১০ যাত্রী।
নিহত ব্যক্তি ইসলাম পরিবহনের চালক। তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলাপ্রান্তে নতুনহাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বাবুগঞ্জ থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) কোম্পানির একটি বাস দোয়ারিকা সেতু পার হয়ে নতুনহাট এলাকা অতিক্রম করছিলে।
একই সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৩৯৭৯) কোম্পানির অপর একটি বাস অতিক্রমকালে দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসলাম পরিবহনের চালক নিহত ও উভয় পরিবহনের  ১০ জন যাত্রী আহত হয়।
এদিকে দুর্ঘটনার পর বাস দুটি মহাসড়কের ওপরে আটকে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত দশটার দিকে যানচলাচল স্বাভাবিক করেন।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দূর্ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছে। এরমধ্যে একজনকে মৃত্য অবস্থায় আনা হয়। তার মরদেহ মর্গে প্রেরন করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

বরিশালে দুই পরিবহনের সংঘর্ষে চালক নিহত, আহত ১০

বরিশালে দুই পরিবহনের সংঘর্ষে চালক নিহত, আহত ১০

প্রকাশিত : ১২:৩১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬