ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

দুই কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দুই কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাকালুকি হাওর সংলগ্ন হাল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পঙ্খী মিয়া উপজেলার মুর্শিবাদ গ্রামের আব্দুল হক ওরফে বাটোইর এর ছেলে।
‎পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে হাকালুকি হাওর এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে পঙ্খী মিয়াকে শনাক্ত করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

দুই কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া আটক

দুই কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া আটক

প্রকাশিত : ১১:৪৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬