হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার নতুন যুগের কাণ্ডারি হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। সম্প্রতি ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই তরুণ উইঙ্গার। তাইতো প্রশংসায় ভাসছেন তিনি।
গেল ২৮ ফেব্রুয়ারি ভিয়ারিয়ালের বিপক্ষে লামিনে ইয়মালের হ্যাটট্রিকে বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা। এদিন এক অনন্য রেকর্ডও করেন তিনি। ২১শ শতকের সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক খেলোয়াড় বনে গেছেন তিনি। ইতিহাসে তার চেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড আছে শুধু দুইজনের। ১৯৩০ সালে হোসে ইরারাগোরি করেছিলেন ১৭ বছর ৩৩৭ দিনে। আর পাবলো পোম্বো করেছিলেন ১৮ বছর ২০০ দিন বয়সে।

বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা বলেছেন, “আকাশই তার (ইয়ামাল) সীমা। প্রতিদিনই সে নতুন কিছু দেখায়। ভিয়ারিয়ালের বিপক্ষে তার করা গোল ছিল অসাধারণ। ইয়ামাল একজন অসাধারণ প্রতিভাবান ফুটবলার। লা মাসিয়ার একাডেমিতে দারুণ প্রশিক্ষণ পেয়েছেন তিনি।’’
এই মৌসুমে ইয়ামাল সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে করেছেন ১৮ গোল। আর গোলে অবদান রেখেছেন ১৫টি। তার অবদানে বার্সেলোনা লা লিগার শীর্ষে রয়েছে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনে পৌঁছেছে।
যদিও কোপা ডেল রের সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৪-৩ অ্যাগ্রিগেটে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা।

ডেস্ক রিপোর্ট 






















