ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগেই স্কোয়াডে পরিবর্তন আনলো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য কর্বিন বশ। তার ছোট ভাই ইথান বশও প্রোটিয়াদের জার্সি গায়ে জড়িয়েছেন। তবে কেবল ওয়ানডেতে খেলেছেন তিনি। অপেক্ষায় ছিলেন টি-টোয়েন্টি অভিষেকের। তবে চোটের কারণে তার অপেক্ষাটা আরো দীর্ঘ হচ্ছে।

আসন্ন নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রাখতে পারতেন ইথান। তবে সিরিজ শুরুর আগেই চোটে পড়েছেন তিনি। হ্যামস্ট্রিং চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। ফলে এই সিরিজে তার আর খেলার সম্ভাবনা থাকছে না।

ইতোমধ্যেই ইথানের বদলি খেলোয়াড়ের নামও ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ডানহাতি এই পেসারের চোটে কপাল খুলেছে উইয়েন মুল্ডারের। বছর খানেক পর আবারো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামী আগামী ১৫ মার্চ থেকে। সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ২৫ মার্চ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড :কেশভ মহারাজ (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, উইয়ান মুল্ডার, জেরল্ড কুয়েটজি, টনি ডি জর্জি, কনর এস্তারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হারমান, রুবিন হারমান, জর্জ লিন্ডা, নোবানি মোকোয়েনা, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন, জেসন স্মিথ।

এবার ঈদে জিন্স আর পাঞ্জাবিতে নজর পুরুষের

দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগেই স্কোয়াডে পরিবর্তন আনলো

প্রকাশিত : ১২:০২:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬