ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কিউই পেসার ২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ২৪৩ বার দেখা হয়েছে

ক্রিকেটে যেকনো রেকর্ড করতে পারাই একজন ক্রিকেটারের জন্য আনন্দের। তবে নিজের বাবার গড়া রেকর্ডই যদি কেউ ভাঙেন তাহলে সেটা সত্যিই বিশেষ। এবার এমনই এক ঘটনা ঘটেছে নিউ জিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাংকেট শিল্ডে।

অকল্যান্ডের বিপক্ষে ওটাগোর হয়ে ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন থমাস ও’কনর। দুর্দান্ত বোলিং করে নিজের বাবার ২৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন এই পেসার।

একই টুর্নামেন্টের ১৯৯৯ সালে ওটাগোর বিপক্ষেই ১২ উইকেট নিয়েছিলেন থমাসের বাবা শেইন ও’কনর। অকল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন শেইন। পরে দ্বিতীয়বার তার শিকার ৬৪ রানে ৬ উইকেট। শেইনের এমন বোলিংয়ের পর ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল ওটাগো।

বাবাকে ছাড়িয়ে ম্যাচে ১৩ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন এবার ছেলে থমাস। প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে তিনি নেন ৬ উইকেট। সব মিলিয়ে ৮৫ রানে ১৩ উইকেট নিয়ে ওটাগোর ৯ উইকেটের জয়ের নায়ক ২১ বছর বয়সী পেসার।

অবাক করা ব্যাপার হলো বাবা-পুত্রের এই রেকর্ড গড়া-ভাঙার খেলায় সাক্ষী একজন আম্পায়ার। দুই ম্যাচেই আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন নিউ জিল্যান্ডের বিলি বাউডেন।

বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কিউই পেসার ২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন

প্রকাশিত : ০৯:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬