ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ২২৩ বার দেখা হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে সুদিন সরকার (৪৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার চাকুয়া গ্রামের নলসিটি হাওরে এ ঘটনা ঘটে। নিহত সুদিন সরকার ওই গ্রামের বাসিন্দা এবং মৃত রাজেন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে গরু নিয়ে নলসিটি হাওরে ঘাস খাওয়াতে যান সুদিন সরকার। দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় গরু নিয়ে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছিলেন তিনি। তখন আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আশপাশে থাকা কৃষকেরা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সুদিন সরকার স্ত্রী মনুষা সরকার ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার স্ত্রী মনুষা সরকার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সকালে হাওরে গিয়ে গরুগুলোকে একটু ঘাস খাইয়ে আসবেন বলে বের হয়েছিলেন তিনি। কিন্তু সেটিই তার শেষ যাওয়া হবে—এ কথা কখনো ভাবেননি। এখন দুই মেয়েকে নিয়ে কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। স্থানীয়দের ভাষ্য, সুদিন সরকার ছিলেন পরিশ্রমী ও সাদাসিধে মানুষ। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগ বাড়াতে তৎপর বাংলাদেশ ব্যাংক

নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত : ১১:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬