ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

দাউদকান্দিতে মেশিনের বেল্টের সাথে হিজাব পেচিয়ে নারীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি পৌরসভা এলাকায় গ্রাইন্ডার মেশিনের বেল্টে হিজাব পেঁচিয়ে শাহিনা আক্তার (৪৩) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে দাউদকান্দি পৌরসভা বাজারের  তরকারি বাজার এলাকায় মনির মিয়ার হলুদ-মরিচ ভাঙানোর গ্রাইন্ডার মেশিনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনা আক্তার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের গোলাপেরচর গ্রামের তিন সন্তানের জননী ও  শাহাবুদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হলুদ ও মরিচ গুঁড়ো করার জন্য ওই গ্রাইন্ডার মেশিনে আসেন শাহিনা আক্তার। এ সময় মনির মিয়া মেশিনে হলুদ-মরিচ ভাঙাচ্ছিলেন। অসাবধানতাবশত তার মাথায় থাকা হিজাব মেশিনের বেল্টে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মৃত শাহিনার স্বামী মেশিনের পাশে ছিল দাঁড়ানো অবস্থায় ছিল।
খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম ও পরিদর্শক (তদন্ত) সামছুল আলমসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দেশবাসীকে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দাউদকান্দিতে মেশিনের বেল্টের সাথে হিজাব পেচিয়ে নারীর মৃত্যু

প্রকাশিত : ১০:০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬