ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বামনার ডৌয়াতলায় জমজমাট ঈদ বাজার, ক্রেতাদের ভিড় তুঙ্গে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
বামনা (বরগুনা) প্রতিনিধি: ঈদ সামনে রেখে জমে উঠেছে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারের ঈদ বাজার। বিপণিবিতানগুলোতে উপচে পড়া ভিড়। গৃহবধূ, তরুণী ও তাদের পরিবারের সদস্যরা ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। বেচাকেনা তুঙ্গে। ক্রেতাদের পছন্দের তালিকায় এবার শাড়ি, ফারসি, শারারা,গারারা এবং আফগান ড্রেসের আধিপত্য দেখা যাচ্ছে। বধূদের পছন্দের শীর্ষে রয়েছে শাড়ি।
রবিবার (১৫ মার্চ) ডৌয়াতলা বাজারের সোবাহান সুপার মার্কেট ঘুরে এ চিত্র দেখা যায়।
শুধু সোবাহান সুপার মার্কেট নয়, ডৌয়াতলা বাজারের প্রতিটি মার্কেটেই বর্তমান একই চিত্র। দোকানিদের দম ফেলার ফুরসত নেই।
ডৌয়াতলাসহ বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ঈদের কেনাকাটার জন্য আসছেন। ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুতে বাজার কিছুটা ধীর থাকলেও এখন কেনাকাটা জমে উঠেছে।
ব্যবসায়ীদের ধারণা, এবারের ঈদকে ঘিরে ডৌয়াতলা বাজারে প্রায় কয়েক কোটি টাকার বেচাকেনা হতে পারে। সোবহান সুপার মার্কেটে সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা।
তরুণীদের পছন্দের তালিকায় এবারে শীর্ষে রয়েছে ‘ফারসি’ ড্রেস। জিমিচু ড্রেস নজড় কাড়ছে সবার। এছাড়াও শারারা-গারারা পোশাকও বেশ বিক্রি হচ্ছে। বাজারে ‘ফারসি’, শারারা, গারারা ড্রেস প্রতিটি বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায়।
এছাড়াও ছেলেদের পাঞ্জাবি, প্যান্ট-শার্ট, টি-শার্ট এবং শিশুদের বিভিন্ন নতুন ডিজাইনের পোশাক বিক্রি হচ্ছে। পাশাপাশি জুতার দোকান ও কসমেটিকসের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।
ঈদ উপলক্ষে মার্কেটগুলোকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
ডৌয়াতলা বাজারের সোবাহান সুপার মার্কেটের পাবনা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. নুরুল ইসলাম আকাশ বলেন, এবার নারীদের পছন্দের শীর্ষে রয়েছে ফারসি, শারারা ও গারারা ড্রেস ও জিমিচু থ্রি-পিস। বিক্রি ভালো হচ্ছে।
ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতা ফাহমিদা আক্তার বলেন, আমি ও পরিবারের সদস্যদের জন্য কাপড় কিনতে এসেছি। ডৌয়াতলা বাজার থেকে পছন্দ অনুযায়ী কেনাকাটা করেছি। খুব ভালো লাগছে।
ঈদ বাজারের এই কেনাকাটা চলবে চাঁদরাত পর্যন্ত।

দেশবাসীকে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বামনার ডৌয়াতলায় জমজমাট ঈদ বাজার, ক্রেতাদের ভিড় তুঙ্গে

প্রকাশিত : ০৯:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬