ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

চট্টগ্রামে চাঞ্চল্যকর বাবলা হত্যা মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’র ভাগিনা মো. আলভিনকে (৩১) গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। তিনি আলোচিত সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলা হত্যা মামলার আসামি।

শনিবার (১৪ মার্চ) চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। রবিবার (১৫ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হয়।

আলভিন এর আগে মে ২০২৫-এ ‘ঢাকাইয়া আকবর’ হত্যা মামলায় একবার গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে জামিনে বেরিয়ে আসেন। রবিবার (১৫ মার্চ) রাতে সিএমপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বর্তমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ৫ নভেম্বর সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি খন্দকারপাড়া মসজিদে মাগরিবের নামাজ শেষে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির এমপি প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ নেতাকর্মীদের নিয়ে এলাকায় গণসংযোগ শুরু করেন। এসময় সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলাসহ নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিলেন।

গণসংযোগ চলাকালে সন্ধ্যা আনুমানিক ৫টা ৪০ মিনিটে শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদের পরিকল্পনা ও নির্দেশনায় একদল সশস্ত্র ব্যক্তি সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার হওয়া আলভিন শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা। তিনি বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এলাকায় বিভিন্ন কৌশলে নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন। এছাড়া চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক খুনোখুনির ঘটনায়ও তার সম্পৃক্ততা রয়েছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

প্রকাশিত : ০৬:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬