ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

চট্টগ্রামে ৯ আসামির যাবজ্জীবন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২০৬ বার দেখা হয়েছে

চট্টগ্রাম নগরের বন্দর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম মহানগর ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— রেজাউল করিম, জয়নাল আবেদীন, আবদুল্লাহ, মো. সেলিম, আবুল কাশেম, সালাউদ্দিন, মো. সোলায়মান, রেজাউল করিম রেজা ও হারুন অর রশিদ।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর নগরের বন্দর থানার হালিশহর ছোটপুল এলাকার সমবায় সিঙ্গাপুর মার্কেটের পাশের রাস্তা থেকে নূর আলম ওরফে বাবলুকে অপহরণ করা হয়। তিনি পুলিশের সোর্স (তথ্যদাতা) হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনার পরদিন পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা আয়শা আক্তার লাকী বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালতের অফিস সহকারী মারুফ হোসেন জানান, সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ছোটবেলা থেকেই রিয়ালে খেলার স্বপ্ন দেখতাম : দিয়োমান্দে

চট্টগ্রামে ৯ আসামির যাবজ্জীবন

প্রকাশিত : ০৯:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬