ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বামনার ডৌয়াতলায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৯৪ বার দেখা হয়েছে
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে বরগুনা জেলার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসমূহকে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় বরগুনা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ে ভলিবল ও ব্যাডমিন্টন খেলায় ইউনিয়নের ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ভলিবল প্রতিযোগিতায় উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয় হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।
জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ খলিফা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গোলাম সরোয়ার রুস্তম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন তালুকদারসহ প্রমূখ।
জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ খলিফা জানান, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চা হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নতুন কুঁড়িসহ ক্রীড়া বান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশ থেকে শুরু করে দক্ষতা এবং পড়াশোনায় মনেযোগ বৃদ্ধিতে সাহায্য করে। খেলাধুলাকে তৃনমুল পর্যায়ে আরো প্রসারিত করতে হবে। তিনি এসময় বিজয়ীদের অভিনন্দন জানান।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বামনার ডৌয়াতলায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬