ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে আধুনিক কৃষিতে ড্রোন প্রযুক্তির ব্যবহার প্রদর্শন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৯৯ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আধুনিক কৃষি প্রযুক্তির অংশ হিসেবে মনুষ্যবিহীন স্প্রেয়ার ড্রোনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই মালিভিটা এলাকায় এসি.আই ফার্টিলাইজারের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনীতে কৃষকদের সামনে ড্রোনের মাধ্যমে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে জমিতে কীটনাশক ও সার ছিটানো যায়, তা সরাসরি দেখানো হয়। এতে উপস্থিত কৃষকরা নতুন এ প্রযুক্তি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং এর ব্যবহারিক সুবিধা সম্পর্কে ধারণা লাভ করেন।
প্রদর্শনী শেষে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে আলোচনা সভায় আধুনিক কৃষিতে প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসি.আই ফার্টিলাইজারের এজিএম জিল্লুর রহমান খান, অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ অনিক পারভেজ, এস.এস ট্রেডার্সের স্বত্বাধিকারী সার্দুল হকসহ অন্যান্যরা।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

রাণীশংকৈলে আধুনিক কৃষিতে ড্রোন প্রযুক্তির ব্যবহার প্রদর্শন

প্রকাশিত : ১০:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬