ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদকরোধের এলাকাবাসীর দাবিতে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৯০ বার দেখা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দুর্লভপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আলী, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বজলুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা তোফিকুল ইসলাম ও মিনু বেগমসহ অন্যরা। বক্তারা বলেন, দুর্লভপুরের আওয়ামী লীগ সন্ত্রাসী মাদককারবারী মাসুদ, জুলমত ও সাদ্দাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। মাদকসেবনে জড়িয়েছে কিশোর ও যুব সমাজ। এতে অতিষ্ঠ গ্রামবাসী।
মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করেন, গত ১৭ বছর আওয়ামীলীগের ছত্রছায়ায় তারা এলাকায় কিশোর গ্যাং তৈরি করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। এছাড়াও দুর্লভপুর রোড বাজার সংলগ্ন নিজ বাড়িতে নিয়মিত মাদকের আসর বসানো হচ্ছে। এলাকার যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।  দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আলী বলেন, গত ১৭ বছর ধরে তারা পরিকল্পিতভাবে কিশোর গ্যাং তৈরি করে এলাকার শিশু-কিশোরদের অপরাধমূলক কাজে জড়িয়ে ফেলছে।  অবসরপ্রাপ্ত বিডি আর সদস্য হাবিবুর রহমান বলেন, গত ৮ থেকে ১০ বছর আগে এই মাসুদ মাদক কারবারের সাথে জড়িত থাকায় ক্রসফায়ারের আসামী ছিল। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে সে বেঁচে যায়। তারা আওয়ামী লীগের কর্মী। তিনি আরও বলেন, আমরা একটি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত এলাকা চাই। অবিলম্বে মাদককারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। মানববন্ধনে কয়েক সচেতন ব্যক্তি ও নারীরা উপস্থিত ছিলেন।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদকরোধের এলাকাবাসীর দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ১১:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬