ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ছাতকে সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২০৪ বার দেখা হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সহকারী পরিচালকের কার্যালয়ের উদ্যোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সহায়তায় দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায় সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের ৩ দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন কেন্দ্রে পিডিবিএফ এর সহকারী পরিচালক শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।
প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন পিডিবিএফ এর দোবারা বাজার উপজেলা সহকারী পরিচালক নূরুল ইসলাম, ছাতক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাসে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন নারী দের অংশ গ্রহনের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা সহজ। কারন নারীরা সঞ্চয়ী হয়।নেতৃত্ব বলতে আমরা বুঝি রাজনৈতিক যারা নেতৃত্ব দেয়।না আসলে আপনার পরিবারে আপনিও নেতৃত্ব দিতে পারেন। দারিদ্র্য বিমোচনে পিডিবিএফ এর ভূমিকা, লক্ষ্য উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে জানলে সমাজে আপনার অবস্থান গড়ে তুলতে পারবেন।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ছাতকে সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:১৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬